প্রজেক্টর, ল্যাম্প ও পার্টস — সঠিক মডেল, টেকনিশিয়ানের পরামর্শসহ
২০১৭ থেকে প্রজেক্টর মেরামতের অভিজ্ঞতা। কেনার আগে মডেল মিলিয়ে দিই, দরকার হলে লাগিয়েও দিই। ঢাকা থেকে সারা দেশে কুরিয়ার।
কেনার আগে হিসাব করে নিন
ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন
শুধু দোকান নয় — প্রজেক্টরের পুরো সমাধান
- মডেল মিলিয়ে বিক্রি: ল্যাম্প ও পার্টস প্রতিটি মডেলে আলাদা — লেবেলের ছবি পাঠালে আমরা মিলিয়ে দিই, ভুল জিনিস কেনার ঝুঁকি কমে।
- আগে সমস্যা নিশ্চিত: নতুন ল্যাম্প লাগালেও আলো না এলে সমস্যা ল্যাম্প ড্রাইভারে হতে পারে — তাই কেনার আগে পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিই।
- লাগানো ও মেরামত: নিজস্ব সার্ভিস সেন্টারে পার্টস লাগানো ও প্রজেক্টর মেরামত — projectorservicebd.com
- প্রতিষ্ঠানের জন্য: স্কুল, বিশ্ববিদ্যালয় ও অফিসের জন্য একসাথে কোটেশন — কোটেশন ফর্ম
সাধারণ প্রশ্ন
আমার প্রজেক্টরের ল্যাম্প কোনটা, কীভাবে বুঝব?
প্রজেক্টরের নিচে বা পেছনের লেবেলে মডেল নম্বর লেখা থাকে (যেমন Epson EB-X51)। সেটা ওপরের খোঁজার ঘরে লিখুন, অথবা লেবেলের ছবি WhatsApp এ পাঠান — আমরা মিলিয়ে দেব।
অর্ডার করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?
না। নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিলেই অর্ডার করা যায়। চাইলে WhatsApp এও অর্ডার দিতে পারেন।
পার্টস কিনলে লাগিয়ে দেবেন?
হ্যাঁ, আমাদের সার্ভিস সেন্টারে (নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা) লাগিয়ে দেওয়া যায়। আগে সমস্যা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।
দোকান কোথায়, কখন খোলা?
শপ ৮/এ, ৫ম তলা (লিফট ৫), সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮ নিউ এলিফ্যান্ট রোড (বাটা সিগন্যাল), ঢাকা-১২০৫। শনি–বৃহস্পতি সকাল ১০টা–সন্ধ্যা ৬টা, শুক্রবার বন্ধ।